এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী রাজধানী ঢাকার জন্য ‘ঢাকা আজাদি’ শিরোনামে একটি নতুন প্রচারণা কর্মসূচি ঘোষণা করেছেন। সামাজিক সংস্কার ও অব্যবস্থাপনার বিরুদ্ধে জনমত গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই কর্মসূচির ঘোষণা দেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, ‘ঢাকা আজাদি’ কর্মসূচির আওতায় তারা ঢাকা শহরের প্রতিটি ওয়ার্ডে যাবেন এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা শুনবেন। সমাজের বিদ্যমান বিশৃঙ্খলা দূর করে একটি সুশৃঙ্খল সমাজ গঠন এবং দুর্নীতি, অন্যায় ও সব ধরনের অব্যবস্থাপনার বিরুদ্ধে রাজপথে লড়াই চালিয়ে যাওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য।
ফেসবুক পোস্টে তিনি আশাবাদ ব্যক্ত করে লেখেন, “জেগে উঠবে ঢাকা। বাংলাদেশের এক সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যতের লক্ষ্যেই ঢাকাকে আমরা নতুন করে সাজাবো। ‘Dhaka will be Azad’।”
এই প্রচারণায় দেশবাসীকে শামিল হওয়ার আহ্বান জানিয়ে তিনি ‘আজাদি যাত্রা’ (Azadi Jatra) নামক অনলাইন প্ল্যাটফর্ম অনুসরণ করার অনুরোধ করেন। নিজের স্ট্যাটাসে তিনি ‘#DhakaAzadi’ হ্যাশট্যাগটিও ব্যবহার করেন।
উল্লেখ্য, নাসীরুদ্দীন পাটওয়ারী দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে রাজপথে সক্রিয় রয়েছেন। তার এই নতুন কর্মসূচি রাজধানী ঢাকার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।
ডিসেম্বর ১৯, ২০২৫
সেপ্টেম্বর ১২, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ২৮ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৮ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।