এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সড়ক ও নৌপথে চাঁদাবাজিকে ফৌজদারি অপরাধ হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন নৌ, রেল, সেতু ও সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম রবি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশের যেখানেই চাঁদাবাজির ঘটনা ঘটবে, সেখানেই সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে আসন্ন ঈদুল ফিতরের ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত ও প্রস্তুতি বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি কমাতে এবং বাড়তি ভাড়া আদায় বন্ধে এবার মাঠে সক্রিয় থাকবে ভ্রাম্যমাণ আদালত। কোনো পরিবহন বা লঞ্চ যেন নির্ধারিত ভাড়ার বেশি নিতে না পারে, সেদিকে তীক্ষ্ণ নজর রাখা হবে। এছাড়া নৌপথে দুর্ঘটনা এড়াতে এবং যাত্রা নিরাপদ করতে ঈদের আগে ও পরে মোট ১০ দিন বাল্কহেড ও স্পিডবোট চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজধানীর যানজট নিরসনে বিশেষ পদক্ষেপের কথা উল্লেখ করে শেখ রবিউল আলম রবি বলেন, জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা হবে। ওই এলাকায় কোনো ধরনের অবৈধ পার্কিং করতে দেওয়া হবে না, যাতে সাধারণ মানুষ ও যাত্রীরা নির্বিঘ্নে চলাচল করতে পারেন।
ব্রিফিংয়ে চাঁদাবাজি ও সংগঠনের চাঁদার পার্থক্য স্পষ্ট করে মন্ত্রী বলেন, "চাঁদাবাজি একটি দণ্ডনীয় অপরাধ। তবে মালিক ও শ্রমিক সংগঠনগুলো তাদের সদস্যদের কল্যাণে এবং জনসেবামূলক কাজে ব্যবহারের জন্য যে নির্দিষ্ট চাঁদা গ্রহণ করে, তা অবৈধ নয়।"
আসন্ন ঈদযাত্রাকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী।
জুন ১৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।