এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ৪ নং গাজীরটেক ইউনিয়নের জয়দেব সরকারের ডাংঙ্গী নতুন দোকান নামক স্থানে প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৭.০০টা থেকে ৭.৪০টা পর্যন্ত, স্থানীয় একটি বাড়ির প্রাঙ্গণে আয়োজিত এ বৈঠকে এলাকাবাসী, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন। বৈঠকে বক্তারা অভিযোগ তুলে বলেন, গ্রামে চুরি, মাদক ব্যাবসা, মাদক সেবন কারী, কিশোর গ্যাং ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। কেননা অত্র এলাকায় সহ- এই গাজীরটেক ইউনিয়নে- মাদকের প্রচুর ছয় লাভ হয়েছে, এছাড়া এলাকার উপর দিয়ে, বালু বহনকারী লাইসেন্সবিহীন অবৈধ ট্রলি, ড্রাম ট্রাক দ্রুত গতিতে চলাচল করে, ফলে অ্যাক্সিডেন্টের আশঙ্কা রয়েছে, স্থানীয়রা আইনশৃঙ্খলা রক্ষায়, মাদক, সন্ত্রাস, নিয়ন্ত্রণে, লাইসেন্সবিহীন অবৈধ ট্রলি ও দ্রুতগতির ড্রাম ট্রাক চলাচল, পুলিশ প্রশাসনের আরও সচেতন ও সক্রিয় হতে আশা ব্যক্ত করেন।
"চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন ও গাজীরটেক ইউনিয়নের দায়িত্বে বিট অফিসার থানার এস.আই রিফার বলেন, “অপরাধ দমনে তথ্যই সবচেয়ে বড় শক্তি। সন্দেহজনক কোনো কার্যকলাপ দেখলে দ্রুত পুলিশকে জানাতে হবে। জনগণের সহযোগিতা পেলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা সম্ভব।” এ সময় মাদকবিরোধী প্রচারণা জোরদার করা, রাতের পাহারা ব্যবস্থা চালু রাখা, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এছাড়া উঠান বৈঠকের মাধ্যমে সরাসরি মানুষের অভিযোগ ও সমস্যার কথা শোনা হয় এবং সমাধানের আশ্বাস দেওয়া হয়।
"স্থানীয় ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী ও উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমন বিএনপি'র সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য "কুদ্দুস আলী বলেন- “গ্রামের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রশাসন ও জনগণের সমন্বয়ই পারে একটি নিরাপদ সমাজ গড়তে।” এ সময় উপস্থিত ছিলেন, আলি প্রামানিক উপজেলা ছাত্রদলের "মোবারক হোসেন, আসলাম, সহ- এলাকাবাসী।
"উপস্থিত এলাকাবাসী এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও নিয়মিত উঠান বৈঠক আয়োজনের দাবি জানান। তারা আশা প্রকাশ করেন, প্রশাসনের সহযোগিতায়, সম্মিলিত প্রচেষ্টায় চুরি, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, সমাজের ক্যান্সার মাদক নিয়ন্ত্রণ সহ- লাইসেন্সবিহীন অবৈধ ট্রলি ও দ্রুতগতির ড্রাম ট্রাক চলাচলে আইনের আওতায় আনা- গাজীরটেক সহ- পুরো চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করা সম্ভব।
সেপ্টেম্বর ২৩, ২০২৬
জুলাই ৩০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।