এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাম্প্রতিক কিছু মন্তব্যকে কেন্দ্র করে তাকে পদ থেকে অপসারণ এবং নতুন রাষ্ট্রপতি নিয়োগের দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার সংসদ সচিবালয় ও আইন সচিবের কাছে এই নোটিশটি প্রেরণ করেন।
আইনি নোটিশে দাবি করা হয়েছে, রাষ্ট্রপতির সাম্প্রতিক বক্তব্য ‘জুলাই বিপ্লব’ বা জুলাই মাসের চেতনাকে অসম্মান করেছে। এটি তার সাংবিধানিক দায়িত্ব এবং পদের শপথের সরাসরি পরিপন্থী। নোটিশে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি তার শপথ ভঙ্গ করেছেন, যার ফলে তিনি আর এই পদে থাকার যোগ্য নন।
নোটিশে আরও বলা হয়, জুলাই মাসের গণআকাঙ্ক্ষাকে ছোট করে বক্তব্য দেওয়া দেশের সংবিধান ও জনমতের প্রতি অবজ্ঞার শামিল। তাই তাকে অপসারণ করে দ্রুত নতুন রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া প্রয়োজন, যাতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন নতুন রাষ্ট্রপতির মাধ্যমে উদ্বোধন করা সম্ভব হয়।
ব্যারিস্টার শাহরিয়ার নোটিশে স্পষ্ট করেছেন যে, এই বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো পদক্ষেপ নেওয়া না হলে আইন অনুযায়ী পরবর্তী উচ্চতর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগেও রাষ্ট্রপতির বিভিন্ন বক্তব্য নিয়ে রাজনৈতিক ও আইনি অঙ্গনে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছিল। এবার সরাসরি শপথ ভঙ্গের অভিযোগ তুলে তাকে অপসারণের এই আইনি প্রক্রিয়া শুরু হলো।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
রাঙ্গামাটি | ১৩ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।