এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত চারটি হত্যা মামলাসহ মোট ৫টি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় প্রাণহানির ঘটনায় আইভীর বিরুদ্ধে চারটি হত্যা এবং দুটি হত্যাচেষ্টা মামলাসহ মোট ছয়টি মামলা দায়ের করা হয়েছিল। গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জের দেওভোগের নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে এই মামলাগুলোতে গ্রেফতার দেখানো হয়েছিল।
এর আগে গত বছরের নভেম্বরে ৫টি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন সেলিনা হায়াৎ আইভী। তবে পরবর্তীতে আপিল বিভাগ সেই জামিন স্থগিত করে দেয়। এরপর নতুন করে ৫টি মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট (Shown Arrest) দেখানো হয়েছিল। আজ পুনরায় উচ্চ আদালত থেকে তিনি জামিন পেলেন।
উল্লেখ্য, ডা. সেলিনা হায়াৎ আইভী ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ও মেয়রের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠিত হওয়ার পর থেকে তিনি টানা তিনবার বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছিলেন।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।