এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর মিরপুরে অবস্থিত হযরত শাহ আলী (র.) মাজারে সাম্প্রতিক বিশৃঙ্খলার ঘটনায় নিজেদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে সাফ জানিয়ে দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শনিবার (১৬ মে) এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এই দাবি জানান।
বিবৃতিতে ছাত্রশিবির নেতারা বলেন, গত ১৪ মে দিবাগত রাতে মিরপুর মাজার প্রাঙ্গণে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তার সঙ্গে ছাত্রশিবিরের কোনো স্তরের নেতাকর্মীর ন্যূনতম সম্পর্ক নেই। তারা জোর দিয়ে বলেন, ছাত্রশিবির দেশের প্রচলিত আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল একটি সুশৃঙ্খল ছাত্র সংগঠন। কোনো ধর্মীয় উপাসনালয়, মাজার বা সাধারণ মানুষের ওপর হামলা করা এবং আইন নিজের হাতে তুলে নেওয়া সংগঠনের নীতি ও আদর্শের সম্পূর্ণ পরিপন্থী।
শিবির নেতৃবৃন্দ অভিযোগ করেন, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন বা সুষ্ঠু তদন্ত সম্পন্ন হওয়ার আগেই কিছু গণমাধ্যম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দিষ্ট কিছু কর্মকর্তা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রশিবিরের নাম জড়ানোর চেষ্টা করছেন। এটি মূলত বিভ্রান্তি ছড়ানোর একটি অপপ্রয়াস।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় প্রত্যক্ষদর্শী এবং বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুযায়ী, মিরপুর মাজারের ওই ঘটনাটি ছিল মূলত স্থানীয় মাদকসেবীদের দৌরাত্ম্যের বিরুদ্ধে সাধারণ মানুষের একটি তাৎক্ষণিক প্রতিরোধ।
বিবৃতিতে নেতৃবৃন্দ অনতিবিলম্বে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য জনসমক্ষে প্রকাশের আহ্বান জানান। একই সঙ্গে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করারও দাবি জানান তারা।
আগস্ট ৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।