এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত অর্ধশতাধিক দোকান ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (১৭ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, গভীর রাতে হঠাৎ বাজারের একটি দোকানে আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে বাজারের মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হয়। খবর পেয়ে স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ঘরগুলো বাঁশ ও কাঠের তৈরি হওয়ায় আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
সংবাদ পেয়ে রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। টানা ৩ ঘণ্টা আপ্রাণ চেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে তার আগেই বাজারের দোকান ও বসতঘরসহ অন্তত ৫০টি স্থাপনা মালামালসহ সম্পূর্ণ ভস্মীভূত হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, হঠাৎ আগুন লাগায় তারা দোকান বা ঘরের কোনো মালামালই বের করতে পারেননি। চোখের পলকেই তাদের সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা।
এ বিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক মো. আব্দুল মান্নান আনসারী বলেন, "খবর পাওয়ার সাথে সাথেই আমাদের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সৃষ্টি হতে পারে। বিষয়টি তদন্তের পর বিস্তারিত জানা যাবে।"
জানু ৩১, ২০২৬
জুন ২৬, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বিনোদন | ১৬ আগস্ট, ২০২৬
বলিউড | ১৬ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ১৬ আগস্ট, ২০২৬
জাতীয় | ১৬ আগস্ট, ২০২৬
খুলনা | ১৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।