এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
২০ জুন শনিবার রাত ৮ টার সময় ফরিদপুরের মধুখালীতে বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করেছে নুর ইসলাম (৩৮) নামে এক ব্যক্তি।প্রতিবন্ধী নারীর পিতা মামুন শেখ থানায় এসে এই অভিযোগ দায়ের করেন ।
উপজেলার বাগাট ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে অভিযুক্ত নুর ইসলাম পেশায় একজন ভ্যান চালক। তার স্ত্রী দীর্ঘদিন বিদেশে কর্মরত রয়েছে।
দুটি পরিবার পার্শ্ববর্তী বাশপুর গ্রামে পাশাপাশি ঘর ভাড়া নিয়ে বসবাস করে আসছে ।
প্রতিবন্ধী নারীর পিতা মামুন শেখ তিনি নিজেও একজন প্রতিবন্ধী, ভিক্ষা করে দিনযাপন করেন।
গতকাল ২০ জুন শনিবার রাত আটটার দিকে বাসায় ফিরলে দেখতে পায় তার মেয়ের সাথে নিষ্ঠুর নুর ইসলাম নৈতিক কাজে লিপ্ত রয়েছে । তৎক্ষণাৎ তাকে ঘরে বন্দি করে ফেলে। পরবর্তীতে বাড়ির মালিক কেয়াম উদ্দিন এর সহযোগিতায় নুর ইসলাম পালিয়ে যেতে সক্ষম হয়।
বোবা মেয়েটি ইশারা ইঙ্গিতে জানায় পরপর চার দিন তাকে ভয় ভীতি দেখিয়ে ধর্ষণ করেছে এই পাষণ্ড ব্যাক্তি।
ঘটনা জানার পর সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো:আজম খান ও মধুখালী থানার অফিসার ইনচার্জ সুখদেব রায় তাৎক্ষণিক ডিউটি অফিসার কে নির্দেশনা দেন তদন্ত করে অভিযুক্তকে গ্রেফতার করতে।
মধুখালী থানার সাব-ইন্সপেক্টর মুক্তার হোসেন দ্রুত ঘটনাস্থলে যায় এবং আসামিকে গ্রেফতার করতে অভিযান পরিচালনা করেন।
সর্বশেষ তথ্য অনুযায়ী আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি, তবে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
পরীক্ষা | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।