ফরিদপুরে ২৪ ঘণ্টায় আরও ৪৬ জন হামে আক্রান্ত, মোট রোগী ছাড়াল ৬ হাজার

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ২:১৭ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে ২৪ ঘণ্টায় আরও ৪৬ জন হামে আক্রান্ত, মোট রোগী ছাড়াল ৬ হাজার

ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৬ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে জেলায় মোট সন্দেহভাজন হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৩৯ জনে। তবে স্বস্তির বিষয় হলো, গত এক দিনে নতুন করে হামজনিত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত জেলা স্বাস্থ্য বিভাগ থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন কোনো হাম রোগী শনাক্ত হয়নি। তবে জেলা সদরের দুটি প্রধান হাসপাতালে নতুন ৪৬ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৯ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৭ জন ভর্তি হন। নতুন শনাক্ত রোগীদের মধ্যে ৩৫ জন ফরিদপুর জেলার স্থানীয় বাসিন্দা এবং বাকি ১১ জন পার্শ্ববর্তী অন্যান্য জেলার।

বর্তমানে এই দুই হাসপাতালে পূর্বের রোগরসহ সর্বমোট ১০৯ জন হাম আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ায় ৩৬ জন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, চলতি বছর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সর্বোচ্চ ৪ হাজার ১০৮ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ১ হাজার ৭৯৯ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত করা হয়েছে। চলতি বছরে এ পর্যন্ত জেলায় হামে আক্রান্ত হয়ে মোট ২১ জনের মৃত্যু হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।