এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি ও মশক নিধন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
‘তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উপলক্ষে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় নগরকান্দা উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে উপজেলা প্রশাসন, পৌরসভা, স্বাস্থ্য, কৃষি ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন। তিনি বলেন, “ডেঙ্গু থেকে বাঁচতে সবার আগে প্রয়োজন ব্যক্তিগত ও পারিবারিক সচেতনতা। নিজেদের বাড়িঘর ও চারপাশ নিয়মিত পরিষ্কার রাখা, কোথাও যেন বৃষ্টির পানি বা স্বচ্ছ পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখা এবং এডিস মশার বংশবিস্তার রোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” এ সময় হাসপাতাল ও আশপাশের এলাকায় ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন ওষুধ স্প্রে করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. খাইরুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইফতেখার আজাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রিজাউল ইসলাম, ডা. জয়দেব, পৌর প্রশাসক হুমায়ুন কবির এবং পৌর প্রকৌশলী লুৎফর রহমান।
এ ছাড়া নগরকান্দা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মিয়া, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলিমুজ্জামান সেলু, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক তৈয়াবুর রহমান মাসুদসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মার্চ ২৩, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।