এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সারাদেশে শুরু হওয়া বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২–এর পর ফরিদপুরের সালথা উপজেলায় গ্রেপ্তার এড়াতে নাটকীয়ভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের দুই নেতা।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে নিজ নিজ এলাকায় নামমাত্র একটি ব্যানার টানিয়ে কথিত সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগকারীরা হলেন সালথা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলু মাতুব্বর এবং আওয়ামী লীগের সোনাপুর ইউনিয়ন কমিটির সদস্য জালাল মোল্লা।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের বিভিন্ন পদ-পদবী ব্যবহার করে তারা এলাকায় প্রভাব বিস্তার, দলীয় সুযোগ-সুবিধা গ্রহণ এবং রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে আসছিলেন। সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তন ও দলীয় অবস্থান দুর্বল হয়ে পড়ায় এলাকায় প্রভাব ধরে রাখতে এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতেই তারা হঠাৎ এই পদত্যাগের নাটক সাজিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
কথিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফজলু মাতুব্বর বলেন, আওয়ামী লীগে আমার যে পদ ছিল আজ থেকে আমি তা থেকে পদত্যাগ করলাম। ভবিষ্যতে আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ডে জড়িত থাকবো না। বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি সেই পথেই চলতে চাই।
অপরদিকে জালাল মোল্লা বলেন, আমি মূলত মহল্লাভিত্তিক রাজনীতি করি। আওয়ামী লীগের কোন পদে আমি আছি তা স্পষ্টভাবে জানতাম না। শুনেছি ইউনিয়ন কমিটিতে আমাকে সাধারণ সদস্য করা হয়েছিল। আজ থেকে আওয়ামী লীগের সব পদ থেকে পদত্যাগ করলাম। বিএনপির আদর্শ আমাকে মুগ্ধ করেছে, তাই বিএনপির রাজনীতিতে যুক্ত হতে চাই। এ সময় তিনি ইউনিয়ন বিএনপির সভাপতির হাত ধরে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন বলে দাবি করেন।
তবে আওয়ামী লীগের দলীয় সূত্র জানায়, পদত্যাগের ঘোষণা দেওয়া ওই দুই নেতা তাদের পদত্যাগপত্র দলীয় কোনো সাংগঠনিক ইউনিট বা দায়িত্বশীল নেতার কাছে জমা দেননি। কেবলমাত্র একটি ব্যানার বানিয়ে চেয়ার-টেবিলে বসে সংবাদ সম্মেলনের আয়োজন করে নিজেদের রক্ষা করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। দলীয়ভাবে এমন কোনো পদত্যাগের স্বীকৃতি বা সিদ্ধান্ত এখনো পাওয়া যায়নি।
স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে, ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের আওতায় গ্রেপ্তার এড়ানো এবং নিজেদের অবস্থান নিরাপদ করতেই এই নাটক সাজানো হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং সাধারণ মানুষের মধ্যেও সমালোচনা চলছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
জাতীয় | ১২ আগস্ট, ২০২৬
রাজনীতি | ১২ আগস্ট, ২০২৬
জাতীয় | ১২ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
খুলনা | ১২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।