এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদকের চাহিদা হ্রাস ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী ব্যাডমিন্টন ও কাবাডি টুর্নামেন্ট–২০২৫। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকাল ৩ টা ০০ মিনিটে পৌরের মুক্তমঞ্চ মাঠে বর্ণাঢ্য আয়োজনে এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
আয়োজকদের মতে, শিক্ষিত যুবসমাজের একটি অংশ দিন দিন মাদকাসক্ত হয়ে পড়ছে, যা ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক হুমকি। মাদকাসক্তি কোনো চরিত্রগত দুর্বলতা নয়; এটি জৈবিক, মানসিক ও সামাজিক নানা কারণের সমন্বয়ে সৃষ্ট একটি জটিল রোগ। মানসিক চাপ, হতাশা, ডিপ্রেশন, অ্যাংজাইটি ও ট্রমা থেকে সাময়িক মুক্তি পেতে অনেক তরুণ-তরুণী মাদকের আশ্রয় নেয়। মাদক সেবনে মস্তিষ্কে ডোপামিন বা তথাকথিত ‘সুখের হরমোন’ বৃদ্ধি পাওয়ায় সেই কৃত্রিম সুখের পুনরাবৃত্তিতে তারা আবারও মাদকের দিকে ঝুঁকে পড়ে।
এ ছাড়া বন্ধুদের চাপ, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ, বস্তিতে বেড়ে ওঠা এবং সহজলভ্য মাদক—সব মিলিয়েই যুবসমাজের মধ্যে মাদকাসক্তির প্রবণতা বাড়ছে বলে জানান বক্তারা। তারা জোর দিয়ে বলেন, মাদকাসক্তি একটি রোগ; সঠিক সময়ে সহায়তা ও চিকিৎসা পেলে এ রোগ থেকে মুক্তি সম্ভব।
এই উপলব্ধি থেকেই ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় ঐক্যবোধ সদর-এর উদ্যোগে ব্যাডমিন্টন ও কাবাডি টুর্নামেন্টের আয়োজন করা হয়। আয়োজকেরা আশা প্রকাশ করেন, খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদন ও সামাজিক সম্পৃক্ততা বাড়লে যুবসমাজ মাদক থেকে দূরে থাকবে এবং একটি মাদকমুক্ত সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।