এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথায় সংবাদ সংগ্রহে যাওয়ার পথে এক সাংবাদিককে পথরোধ করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রামকান্তুপুর ইউনিয়নের রামকান্তুপুর–বাহিরদিয়া দাসে বাড়ি তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী সাংবাদিক উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী মো. সাইফুল ইসলাম (৩৩) সালথা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি। তিনি আটঘর ইউনিয়নের বিভাগদী গ্রামের বাসিন্দা।
অভিযোগে উল্লেখ করা হয়, বিকেল আনুমানিক ৪টার দিকে তিনি মোটরসাইকেলে করে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে সালথা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে ৫-৬ জন অজ্ঞাত যুবক তার গতিরোধ করে তাকে ঘিরে ধরে। এ সময় তারা তার প্রকাশিত ও অপ্রকাশিত বিভিন্ন সংবাদ নিয়ে প্রশ্ন তোলে এবং চাপ সৃষ্টি করে।
এক পর্যায়ে উত্তেজিত হয়ে তারা তাকে ভয়ভীতি প্রদর্শন করে এবং শারীরিক ক্ষতির হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
সাংবাদিক সাইফুল ইসলাম বলেন, তিনি সব সময় পেশাদারিত্ব বজায় রেখে সংবাদ পরিবেশন করার চেষ্টা করেন। কিন্তু সংবাদ প্রকাশের কারণে এমন পরিস্থিতির মুখোমুখি হওয়া অত্যন্ত উদ্বেগজনক। এতে তিনি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।
ঘটনার বিষয়ে ফরিদপুর-২ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী আল্লামা শাহ্ আকরাম আলী বলেন, কারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তা তার জানা নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।
সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদ ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত হুমকিদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। তিনি বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে কঠোর কর্মসূচি নেওয়া হবে।
সালথা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।