এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে বান্দরবানের রুমায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রুমা জোন (৩৬ বীর)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকার ভোটারদের আশ্বস্ত করে বলেন, "ভোটারদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে কোনো ধরনের চাপ প্রয়োগ করা হবে না। জনগণ যাতে ভয়হীন ও নিরাপদ পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।"
রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ৩৬ বীর রুমা জোনের মাল্টিমিডিয়া সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জোন কমান্ডার আরও জানান, দুর্গম এলাকার ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি রাখা হবে। প্রয়োজনে ড্রোনের মাধ্যমে এসব কেন্দ্র পর্যবেক্ষণ করা হবে। তিনি কঠোরভাবে সতর্ক করে বলেন, "নির্বাচন প্রক্রিয়ার প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করতে হবে। ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী মাঠে থাকবে এবং প্রিসাইডিং অফিসারের অনুমতি ছাড়া কোনো অননুমোদিত ব্যক্তি কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে পারবেন না।"
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মো. মোস্তফা রুবেল, রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া, আনসার ও ভিডিপি ব্যাটালিয়নের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন এবং রুমা অগ্রবংশ অনাথালয়ের নির্বাহী পরিচালক উঃ নাইন্দিয়া ভিক্ষু।
এছাড়াও রাজনৈতিক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন রুমা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক অংসিংনু মারমা, গালেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এনসিপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেনরত ম্রো এবং বিএনপি নেতা থুইসাঅং মারমা। সভায় ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আব্দুল্লাহ হোসেন, রুমা বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. জসিম উদ্দিনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরাও অংশ নেন।
এদিকে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচনে রুমা উপজেলার চারটি ইউনিয়নের ১৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন সহকারী কর্মকর্তা রাসেল দে জানান, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।
আগস্ট ১৯, ২০২৫
এপ্রিল ১৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।