এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
২০২৬ সালের প্রথম ১১ মাসেই পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে ১১ বছর বয়সী হাফেজ মোহাম্মদ আরিফুল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের অন্তর্গত খিরাতলা হাফেজিয়া ইসলামিয়া মাদ্রাসায় সম্প্রতি হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে দুই দিনব্যাপী কোরআন তাফসির ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এই মাহফিল উপলক্ষে মাদ্রাসা ও খিরাতলা গ্রামবাসীর উদ্যোগে চারজন ছাত্রের পবিত্র কোরআন হিফজ সম্পন্নের স্বীকৃতিস্বরূপ পাগড়ী প্রদান করা হয়।
একই সঙ্গে আরও চারজন ছাত্রকে পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা মেরাজুল হক কাসেমী (দা.বা.)–এর হাত থেকে কোরআন শরীফের হেফজ সবক প্রদান করা হয়।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল—মাদ্রাসার সর্বকনিষ্ঠ শিক্ষার্থী, মাত্র ৭ বছর বয়সী মোহাম্মদ আইমান হোসাইনের কোরআন শরীফের সবক গ্রহণ। সে খিরাতলা গ্রামের বাছির বাড়ির হাফেজ মাওলানা ও সাংবাদিক শামীম উসমান গণীর একমাত্র সন্তান।
মাদ্রাসার শিক্ষক হাফেজ ওমর ফারুক ও হাফেজ সাদিকুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ এবং খিরাতলা গ্রামের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা মেরাজুল হক কাসেমী দামা বারকাতুহু আলিয়া মুহতামিম ও শাইখুল হাদিস, দার্মা মাদ্রাসা, ব্রাহ্মণবাড়িয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা কবির আহমেদ সিদ্দিকী দারুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসা, বড় কুড়ি পাইকা, আখাউড়া, এবং হযরত মাওলানা ক্বারী ইমরান বিন খায়ের মুহাদ্দিস, দারুল কোরআনিয়া মাদ্রাসা, বিশ্বরোড, ব্রাহ্মণবাড়িয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি মোঃ শাহজাহান চৌধুরী, সেক্রেটারি হাজী মোহাম্মদ কামাল হোসেন, জামে মসজিদের ক্যাশিয়ার মাওলানা আলাউদ্দিনসহ বহু ওলামায়ে কেরাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পাঁচ শতাধিক ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, খিরাতলা হাফেজিয়া ইসলামিয়া মাদ্রাসা একটি ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিবছরের ন্যায় এ বছরও এখান থেকে চারজন শিক্ষার্থী হাফেজ হওয়ার সৌভাগ্য অর্জন করেছে এবং আরও চারজন শিক্ষার্থী নতুনভাবে কোরআন হিফজের সবক গ্রহণ করেছে।
তাঁরা মাদ্রাসার সার্বিক উন্নতি কামনা করেন এবং সদ্য হাফেজ হওয়া ও সবক গ্রহণকারী সকল শিক্ষার্থীর ইলমী অগ্রগতি ও নেক আমলের জন্য দোয়া করেন। পাশাপাশি দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানকে মাদ্রাসার উন্নতি ও শিক্ষার্থীদের কল্যাণে দোয়া করার আহ্বান জানান।
২০২৬ সালে পাগড়ীপ্রাপ্ত হাফেজ শিক্ষার্থীরা হলেন—
১. হাফেজ মোহাম্মদ আরিফুল ইসলাম, পিতা: মরহুম নিজামুদ্দিন, গ্রাম: কাঞ্চনপুর, বিজয়নগর।
২. হাফেজ মোহাম্মদ ইসমাইল হোসেন, পিতা: মোঃ আব্দুল্লাহ, গ্রাম: খিরাতলা, বিজয়নগর।
৩. হাফেজ মোঃ রবিউল ইসলাম, পিতা: মোঃ জামশিদ মিয়া, গ্রাম: খিরাতলা, বিজয়নগর।
৪. হাফেজ মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, পিতা: মোঃ সোহাগ মিয়া, গ্রাম: খিরাতলা, বিজয়নগর।
কোরআন হিফজের সবক গ্রহণকারী শিক্ষার্থীরা হলেন—
১. মোহাম্মদ আইমান হোসাইন, পিতা: হাফেজ মাওলানা সাংবাদিক শামীম উসমান গণী।
২. মোহাম্মদ (পিতা: মোঃ ইকবাল হোসেন)।
৩. মোহাম্মদ আমির হামজা, পিতা: মোহাম্মদ রায়হান মিয়া।
৪. মোহাম্মদ নাছিম মিয়া, পিতা: মোঃ সেলিম মিয়া।
অনুষ্ঠান শেষে পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা মেরাজুল হক কাসেমী দামা বারকাতুহু আলিয়া হুজুর দোয়া পরিচালনা করেন। দোয়ার মধ্য দিয়ে এই দ্বীনি ও বরকতময় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ২৫ জুন, ২০২৬
বরিশাল | ২৫ জুন, ২০২৬
ফরিদপুর | ২৫ জুন, ২০২৬
রাজনীতি | ২৫ জুন, ২০২৬
জাতীয় | ২৫ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।