এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, সেনাবাহিনী এবং বিজিবির সমন্বয়ে এই তল্লাশি ও টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে।
অভিযান চলাকালে সড়কের শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এসময় ট্রাফিক আইন অমান্য করায় এবং বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ২৮টি মোটরসাইকেল ও ১টি সিএনজি চালিত অটোরিকশাসহ মোট ২৯টি যানবাহন আটক করা হয়। এছাড়াও সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারায় মোট ৩১টি প্রসিকিউশন (মামলা) দাখিল করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনে যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধ, অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই এই অভিযানের মূল লক্ষ্য। সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ জানায়, জননিরাপত্তা রক্ষা এবং আইনশৃঙ্খলার স্থিতিশীলতা বজায় রাখতে জেলা পুলিশ ও যৌথ বাহিনীর এই বিশেষ চিরুনি অভিযান ও নজরদারি আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৬ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।