এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঐক্য গড়ি, বিভক্তিতে পতন —ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবী ঐক্যজোট ও আখাউড়া ব্লাড ফাউন্ডেশনের যৌথউদ্যোগে সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে বিনামূল্যে নলকূপ স্থাপন কর্মসূচি চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় আজ ১৬ই ফেব্রুয়ারি, আখাউড়া পৌরসভার নারায়ণ গ্রাম পূর্বপাড়ায় অবস্থিত হযরত তাজুল ইসলাম জয়ফল শাহ (রাঃ) মাদ্রাসা প্রাঙ্গণে সংগঠনটির দ্বিতীয় নলকূপ স্থাপন প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। বিশুদ্ধ পানির সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে মানবিক এই উদ্যোগ গ্রহণ করা হয়।
নলকূপ স্থাপন কার্যক্রমে সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে ছিলেন মোঃ আতিকুর রহমান (এডমিন, রক্তদানের অপেক্ষায় ব্রাহ্মণবাড়িয়া কল সেন্টার) এবং আখাউড়া ব্লাড ফাউন্ডেশন সামাজিক সংগঠন।
এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবী ঐক্যজোটের সক্রিয় সদস্যবৃন্দ, রক্তদানের অপেক্ষায় ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা মোঃ হাসান মিয়া, এডমিন আতিকুর রহমান, সদস্য সালমান হোসাইন জামাল, আখাউড়া ব্লাড ফাউন্ডেশনের উপদেষ্টা শাহাবউদ্দিন আহমেদ (উপজেলা প্রতিনিধি, দৈনিক খোলা চোখ), প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ রবিন মিয়া সহ আরও অনেকে।
স্থানীয়রা এ উদ্যোগকে মানবিক ও কল্যাণমূলক কাজ হিসেবে অভিহিত করে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
জাতীয় | ৫ জুলাই, ২০২৬
নোয়াখালী | ৫ জুলাই, ২০২৬
নোয়াখালী | ৫ জুলাই, ২০২৬
নোয়াখালী | ৫ জুলাই, ২০২৬
নোয়াখালী | ৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।