এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকের সাথে মোটর সাইকেলের ধাক্কায় নাহিদ আহমেদ-(২১) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ৯ টায় ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামাবাদ নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদ আহমেদ সরাইল সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের ফুল মিয়ার ছেলে।
এ সময় মোটর সাইকেলে থাকা আরো দুজন যুবক আহত হয়েছেন। আহতরা হলেন সৈয়দটুলা গ্রামের ইদন মিযার ছেলে আলাল মিয়া (২২) ও একই ইউনিয়নের কুট্টাপাড়া গ্রামের সফর আলীর ছেলে জুনায়েদ মিয়া-(২৪)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মারগুব তৌহিদ জানান, বৃহস্পতিবার রাতে তিন যুবক মোটর সাইকেলে করে উপজেলার শাহবাজপুর থেকে সরাইল সদরে ফেরার পথে ইসলামাবাদ এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মোটর সাইকেলটির ধাক্কা লাগে।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে। পরে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন। জুনায়েদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় পাঠানো হয়।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।