এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ হাজার ৮ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ রোজিনা বেগম-(৩৯) ও আলাউদ্দিন-(২৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শিমরাইলকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রোজিনা বেগম বিজয়নগর উপজেলার চর-ইসলামপুর গ্রামের মোঃ শফিকুল ইসলামের কন্যা ও আলাউদ্দিন একই এলাকার শফিকুল ইসলামের ছেলে।
শুক্রবার দুপুরে র্যাব-৯-এর সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া অফিস থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাতে পৌর এলাকার শিমরাইলকান্দি থেকে তাদেরকে গ্রেপ্তার করে। পরে তাদেরকে তল্লাশী করে ৫ হাজার ৮ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
সেপ্টেম্বর ২৯, ২০২৪
ফেব্রু ১৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।