এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দীর্ঘ ১১ মাসের বেশী সময় বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় আবারো ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টা থেকে কারখানায় উৎপাদন শুরু হয় বলে জানিয়েছেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার নাথ।
তবে গ্যাসের চাপ কম থাকার কারনে ঢিমেতালে চলছে উৎপাদন কাজ। মূলত পুরোদমে সার উৎপাদনে ৪০-৪২ বার চাপ প্রয়োজন হয়। বর্তমানে পাওয়া যাচ্ছে ৩০-৩৪ বার।
সার কারখানা সূত্র জানায়, আশুগঞ্জ সার কারখানায় প্রতিদিন প্রায় ১ হাজার ১ শত টন ইউরিয়া সার উৎপাদন হয়। তবে গ্যাস সংকটের কারনে গত ২১ ফেব্রয়ারি থেকে কারখানাটির উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পরবর্তীতে গেলো বছরের ১৫ নভেম্বর থেকে গ্যাস সরবরাহ শুরু হয়। অবশেষে দীর্ঘ প্রক্রিয়ার পর বৃহস্পতিবার রাতে উৎপাদনে ফিরে কারখানা।
আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার নাথ বলেন, গ্যাস সরবরাহ শুরুর পর পর উৎপাদন প্রক্রিয়া শুরু হয়। তবে বেশ কয়েকটি ধাপ অতিক্রম করে বৃহস্পতিবার রাত থেকে উৎপাদন শুরু হয়েছে। গ্যাসের সমস্যা পুরোপুরিভাবে কেটে গেলে উৎপাদনেও গতি আসবে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
ফুটবল | ২৩ জুন, ২০২৬
আন্তর্জাতিক | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।