এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের ফুলবাড়িয়া ফুটবল মাঠে শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় অনুষ্ঠিত হলো "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি মোটরসাইকেল ও ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫"-এর দ্বিতীয় দিনের খেলা।
টুর্নামেন্টের এদিন আখাউড়া পৌরসভা একাদশ ২-১ গোলে পত্তন ফুটবল ক্লাব একাদশকে পরাজিত করে জয় ছিনিয়ে নেয়। খেলা দেখতে মাঠে বিপুলসংখ্যক দর্শক উপস্থিত হন।
আয়োজক কমিটির সভাপতি ও পত্তন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কালাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিংগারবিল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইকতিয়ার উদ্দিন ইকতার। বিশেষ অতিথি ছিলেন বিজয়নগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ সায়েম ইকবাল বোখারী মোল্লা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ মোঃ সাইনুর রহমান হৃদয়।
এছাড়াও উপস্থিত ছিলেন পত্তন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ মানিক সরকার, হাবিবুল্লাহ ভূইয়া, আলফু মিয়া, সোহাগ ভূইয়া, আজাদ মিয়া ও আলী আজ্জম; ইউনিয়ন ছাত্রদল সভাপতি ইকবাল ভূইয়া; ইউনিয়ন যুবদল সভাপতি আনু খাঁ; সাবেক ছাত্রদল নেতা কৃষিবিদ সাইনুর রহমান হৃদয়সহ আরও অনেকে। স্বেচ্ছাসেবক হিসেবে জাহাঙ্গীর শাহ, ইউনুস, তাজু, ইয়াকিন প্রমুখ মাঠ পরিচালনায় সহযোগিতা করেন।
পুরো টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন সৌদি আরব প্রবাসী ও রেমিট্যান্স যোদ্ধা মোঃ রহমত আলী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলায় হার-জিত থাকবেই, তবে তা নিয়ে কারও মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা উচিত নয়। রেফারির সিদ্ধান্ত সবাইকে মেনে নিতে হবে। তারা আরও বলেন, যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
শিক্ষা | ৭ আগস্ট, ২০২৬
বিনোদন | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।