এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের ত্রিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
মোট ১,২৮১ জন ভোটারের মধ্যে ১,২২৬ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে রাত ৮টার দিকে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মুন্সি আক্তারুজ্জামান এবং প্রিজাইডিং অফিসার মধুখালী সরকারি আইন উদ্দীন কলেজের সহকারী অধ্যাপক প্রদীপ কুমার সরকার।
ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের আহ্বায়ক মোঃ আবু সাইদ মিয়া, সদস্য সচিব মোঃ আব্দুল আলিম মানিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রাসেল, থানার ওসি এস. এম. নুরুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী নেতা ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নির্বাচনে সভাপতি পদে মোঃ আবুল বাশার বাদশা (ছাতা প্রতীক) ৭৯১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ লিয়াকত আলী বিশ্বাস (আনারস প্রতীক) পেয়েছেন ৩৬৭ ভোট।
জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে মোঃ কনক হাসান মাসুদ (আম প্রতীক) ৭৮০ ভোটে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মোঃ আব্দুর রহিম (দোয়াত-কলম প্রতীক) পেয়েছেন ৩৪৪ ভোট।
সহ-সভাপতি পদে মোঃ আবুল কালাম আজাদ শেখ (হারিকেন প্রতীক) ৬৭৬ ভোটে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মানিক শেখ (টেবিল ফ্যান প্রতীক) পেয়েছেন ১৬২ ভোট।
সাধারণ সম্পাদক পদে মোঃ কামরুজ্জামান মিন্টু (টিউবওয়েল প্রতীক) ৪৮৮ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আতিয়ার রহমান মোল্লা (বাইসাইকেল প্রতীক) পান ৩২২ ভোট।
সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ ইমরান খান (হাঁস প্রতীক) ৬০৯ ভোটে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মোঃ রায়হান মোল্লা (মাছ প্রতীক) পেয়েছেন ৪৫৯ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে মোঃ রবিউল ইসলাম লটাই (মাইক প্রতীক) ৭৩৫ ভোটে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মোঃ জাহিদ হোসেন (হাতি প্রতীক) পেয়েছেন ৪৮৪ ভোট।
অর্থ সম্পাদক পদে তৌফিক বিশ্বাস (জগ প্রতীক) ৭৩৫ ভোটে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ হাবিবুর রহমান (মোটরসাইকেল প্রতীক) পান ৩৮২ ভোট।
ক্রিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ ইমামুল বিশ্বাস (ক্রিকেট ব্যাট প্রতীক) ৬৩০ ভোটে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মোঃ মামুনুর রশিদ (ফুটবল প্রতীক) পেয়েছেন ৫১৮ ভোট।
এ ছাড়া গ্রুপ–০৯ (মরিচ, পেঁয়াজ, পান, সুপারি, ফল, নারিকেল আরৎ শ্রেণী প্রতিনিধি) পদে মোঃ কিয়াম উদ্দিন শেখ (কলস প্রতীক) ২৬ ভোটে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মির্জা মুহিত (হরিণ প্রতীক) পান ২৪ ভোট।
গ্রুপ–১০ (সেলুন/লন্ডি শ্রেণী প্রতিনিধি) পদে উত্তম সরকার (পানির বোতল প্রতীক) ২০ ভোটে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী বাবলু কুমার সরকার (গাভী প্রতীক) পান ৬ ভোট।
দীর্ঘ প্রায় সাত বছর পর এ নির্বাচনকে ঘিরে মধুখালী বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নির্বাচিত কমিটি আগামী তিন বছরের জন্য ব্যবসায়ী পরিষদের নেতৃত্ব দেবেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।