এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল গ্রামে দীর্ঘদিন ধরে চলতে থাকা অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কাইচাইল গ্রামের একটি বিল এলাকায় রবিন নামের এক ব্যক্তি অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে দীর্ঘদিন ধরে মাটি উত্তোলন করে আসছিলেন। এতে কৃষিজমি নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের ক্ষতি হচ্ছিল এবং আশপাশের এলাকায় নদীভাঙনের ঝুঁকি বাড়ছিল।
অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ইউএনও দবির উদ্দিন অবৈধ মাটি উত্তোলনের প্রমাণ পান। পরে তিনি তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ড্রেজার মেশিনটি জব্দ করেন এবং মাটি কাটার কাজ বন্ধ করে দেন।
অভিযান শেষে ইউএনও দবির উদ্দিন বলেন, “কোনোভাবেই অবৈধভাবে মাটি উত্তোলন করতে দেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ড পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। নিয়মিত নজরদারি ও অভিযানের মাধ্যমে এসব কার্যক্রম রোধ করা হবে।”
এদিকে স্থানীয়রা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত চালানোর দাবি জানিয়েছেন।
মার্চ ২৭, ২০২৬
ডিসেম্বর ১০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ২২ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।