এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে থামছে না হামের সংক্রমণ। জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪২ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত জেলায় মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৩২৩ জনে। তবে স্বস্তির বিষয় হলো, এ সময়ে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
শুক্রবার (৩০ অক্টোবর) জেলা স্বাস্থ্য বিভাগের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার এই দুই প্রধান হাসপাতালে মোট ১১৮ জন চিকিৎসাধীন। এর মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালে ৭৮ জন এবং জেনারেল হাসপাতালে ৪০ জন রোগী ভর্তি রয়েছেন।
এদিকে চিকিৎসা শেষে গত ২৪ ঘণ্টায় দুই হাসপাতাল থেকে ৪৭ জন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ হাজার ৫২ জন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৪২ জনের মধ্যে ফরিদপুর জেলার স্থানীয় বাসিন্দা ৩০ জন এবং বাকি ১২ জন চিকিৎসার প্রয়োজনে আশপাশের বিভিন্ন জেলা থেকে এসেছেন।
উপজেলাভিত্তিক তথ্যে দেখা যায়, বোয়ালমারীতে ২৮ জন, সালথায় ২৩ জন, চরভদ্রাসনে ১৭ জন, সদরপুরে ১৪ জন, ভাঙ্গায় ১২ জন, মধুখালীতে ৬ জন, ফরিদপুর সদরে ৫ জন এবং নগরকান্দায় ২ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।
স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৪ হাজার ৯২৬ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোট ২১ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ফরিদপুর জেনারেল হাসপাতালে শনাক্ত হয়েছেন ২ হাজার ২৬৫ জন রোগী।
এপ্রিল ২৭, ২০২৫
আগস্ট ৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৩০ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৩০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৩০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৩০ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।