এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় বিশেষ চাহিদাসম্পন্ন ১৩ বছর বয়সী এক মেয়েশিশুকে ধর্ষণচেষ্টার দায়ে ইসমাইল মোল্লা (৫৬) নামের এক ব্যক্তিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে কড়া পুলিশ পাহারায় তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের একটি গ্রামে মুদিদোকানের পাশের পুকুর থেকে পানি নিয়ে বাড়ি ফিরছিল বিশেষ চাহিদাসম্পন্ন ওই শিশু। এ সময় সুযোগ বুঝে ইসমাইল মোল্লা শিশুটিকে জোরপূর্বক দোকানঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। ঘটনার পর শিশুটি বাড়িতে গিয়ে তার বাবা-মাকে বিষয়টি জানায়। এ ঘটনায় ২১ ডিসেম্বর ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে ইসমাইল মোল্লাকে একমাত্র আসামি করে নগরকান্দা থানায় মামলা দায়ের করেন।
মামলাটির তদন্ত শেষে নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) ইরানুল ইসলাম আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন। সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় প্রদান করেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া বলেন, "বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের প্রতি সহিংসতা ও নির্যাতন প্রতিরোধ করা অত্যন্ত জরুরি। এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্ট।"
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
পিরোজপুর | ২৯ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৯ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ২৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।