এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাতে ফরিদপুর সদরের ৯ নং কানাইপুর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কানাইপুর ইউনিয়নের ভাটি কানাইপুর গ্রামের জি.এম ইউনুছ মাতুব্বরের বাড়ি সংলগ্ন মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কানাইপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মোতালেব শেখ।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ফরিদপুর-৩ (সদর) আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফারিান ইউসুফ। পুরো অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ আলতাফ হুসাইন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক খায়রুজ্জামান লিংকন, ফরিদপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরীজ, পৌরসভার ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মিজানুর রহমান (মিনাল), কোতয়ালী থানা বিএনপির সাবেক সভাপতি ও কৈজুরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রউফ উন নবী এবং কোতয়ালী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন প্রমুখ। এছাড়াও জেলা, মহানগর ও থানা পর্যায়ের যুবদল, কৃষকদল ও ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি দেশের ভবিষ্যৎ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন মওলানা আব্দুল রহমান এবং সঞ্চালনায় ছিলেন কানাইপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী মোল্লা।
উক্ত দোয়া মাহফিলে কানাইপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় পাঁচ সহস্রাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
ফেব্রু ২৯, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৩ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৩ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।