এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আর মাত্র তিন দিন পরই পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের। বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনার ঢেউ লেগেছে ফরিদপুর শহরেও। বিশ্বকাপের সেই আমেজকে কেন্দ্র করে এখন ব্যস্ত সময় পার করছেন ফরিদপুর নিউ মার্কেটের দর্জিরা। বিভিন্ন দেশের সমর্থকদের চাহিদা মেটাতে তারা দিন-রাত তৈরি করছেন নানা আকারের জাতীয় পতাকা।
সরেজমিনে নিউ মার্কেট এলাকায় গিয়ে দেখা যায়, দর্জিদের ব্যস্ততা তুঙ্গে। কাপড় কাটা, সেলাই আর ফিনিশিংয়ের কাজে দম ফেলার সময় নেই তাদের। ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন দেশের পতাকার পাশাপাশি তৈরি করা হচ্ছে বাংলাদেশের পতাকাও।
ব্যবসায়ীরা জানান, পতাকার আকার ও মানভেদে প্রতিটি পতাকা ৬০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ছোট আকারের পতাকাগুলো সর্বনিম্ন ৪০ টাকায় পাওয়া যাচ্ছে।
নিউ মার্কেটের দর্জি শামসুল হক জানান, বর্তমানে তিনি ৩৫০ ফুট দৈর্ঘ্যের একটি বিশাল ব্রাজিলের পতাকা তৈরির কাজ করছেন, যার দাম রাখা হয়েছে ২ হাজার ৫০০ টাকা। একই মূল্যে তিনি আর্জেন্টিনার পতাকাও তৈরি করেছেন। তিনি বলেন, 'বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থক সবচেয়ে বেশি, তাই এই দুই দেশের পতাকার চাহিদাও আকাশচুম্বী।'
শামসুল হক আরও জানান, ব্রাজিল ও আর্জেন্টিনার পাশাপাশি জার্মানি, ইংল্যান্ড, মরক্কো, ফ্রান্স ও স্পেনের পতাকার অর্ডারও পাচ্ছেন তারা। তবে বিদেশি দলগুলোর পতাকার পাশাপাশি দেশপ্রেমের টানে বাংলাদেশের পতাকার চাহিদাও বেশ ভালো।
সব মিলিয়ে বিশ্বকাপ ঘিরে তৈরি হওয়া এই কর্মযজ্ঞে খুশি স্থানীয় ব্যবসায়ীরা। শামসুল হকের প্রত্যাশা, বিশ্বকাপ শুরু হওয়ার পর যদি ব্রাজিল ও আর্জেন্টিনা ভালো খেলে, তবে পতাকার চাহিদা আরও বাড়বে। তখন আরও নতুন নতুন পতাকা তৈরির সুযোগ তৈরি হবে এবং ব্যবসার পরিধি আরও বিস্তৃত হবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২৩ জুলাই, ২০২৬
নাটক | ২৩ জুলাই, ২০২৬
জাতীয় | ২৩ জুলাই, ২০২৬
চট্টগ্রাম | ২৩ জুলাই, ২০২৬
ভারত | ২৩ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।