এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর রাণীনগরে ৫০০ গ্রাম গাঁজাসহ রিপা খাতুন (২৪) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৭ জুন) রাতে উপজেলার পূর্ব বালুভরা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রিপা খাতুন ওই গ্রামের মোঃ রেজাউল কাজীর মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিপা খাতুন ও তার বাবা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তাদের এই অবৈধ কর্মকাণ্ডের ফলে স্থানীয় যুবসমাজ ধ্বংসের পথে ধাবিত হচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করে আসছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে রাণীনগর থানা পুলিশের একটি চৌকস দল পূর্ব বালুভরা গ্রামে রিপা খাতুনের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার নিজ শয়নঘর থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে রাণীনগর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকার মাদক নির্মূলে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
সেপ্টেম্বর ৯, ২০২৪
জুন ২৬, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
নাটক | ২৩ জুলাই, ২০২৬
জাতীয় | ২৩ জুলাই, ২০২৬
চট্টগ্রাম | ২৩ জুলাই, ২০২৬
ভারত | ২৩ জুলাই, ২০২৬
ভারত | ২৩ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।