এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নীলফামারীর জলঢাকায় নানা আয়োজনের মধ্য দিয়ে ‘সাংবাদিক ঐক্য পরিষদ’-এর নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে জলঢাকা উপজেলার সামগ্রিক সমস্যা ও অপার সম্ভাবনা গণমাধ্যমে দায়িত্বশীলতার সঙ্গে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আলহাজ্ব কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোল্লা ইফতেখার আহমেদ এবং জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী প্রেসক্লাবের যৌথ সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম ও হাসান রাব্বি প্রধান, সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন এবং সাংবাদিক ঐক্য পরিষদ জলঢাকার উপদেষ্টা মেসবাহুর রহমান মেসবাহ।
সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাহবুবর রহমান মনি ও মাইদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান, সংগঠনের সহ-সভাপতি মনিরুজ্জামান লেবুসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে সাংবাদিকদের পেশাগত ঐক্য, সততা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, "সংবাদমাধ্যম হলো সমাজের দর্পণ। তাই জলঢাকা উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোগত বিভিন্ন সমস্যা এবং স্থানীয় উন্নয়নের সম্ভাবনাগুলো নীতিবান সাংবাদিকতার মাধ্যমে দেশবাসীর সামনে তুলে ধরতে হবে।"
একই সঙ্গে অপসাংবাদিকতা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার প্রতিরোধে সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। পরে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ ও শুভেচ্ছা জানান অতিথিরা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নীলফামারী | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৬ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।