এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হার এবং জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রে এবারও ছাত্রদের পেছনে ফেলে এগিয়ে রয়েছে ছাত্রীরা। শুধু পাসের হারেই নয়, উত্তীর্ণ মোট শিক্ষার্থীর সংখ্যা এবং সর্বোচ্চ মেধা সূচক জিপিএ-৫ পাওয়ার দিক থেকেও ছেলেদের চেয়ে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছে মেয়েরা।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। অনুষ্ঠানে ফলাফলের সার্বিক তথ্য তুলে ধরেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
ছাত্র ও ছাত্রীদের ফলের তুলনামূলক চিত্র
প্রকাশিত ফলাফল অনুযায়ী, চলতি বছর সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় মোট ৭ লাখ ৪১ হাজার ৮৭৬ জন ছাত্রী অংশ নিয়েছিল। এর মধ্যে পাস করেছে ৫ লাখ ৩ হাজার ৭৯৬ জন। ছাত্রীদের পাসের হার ৬৭.৯১ শতাংশ।
অন্যদিকে, ছাত্রদের পাসের হার ৫৯.৭৩ শতাংশ। ফলে পাসের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা ৮.১৮ শতাংশীয় পয়েন্ট এগিয়ে রয়েছে। পাশাপাসি, মোট উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা বিবেচনা করলেও ছেলেদের চেয়ে ১ লাখ ৭ হাজার ৯৮২ জন বেশি ছাত্রী কৃতকার্য হয়েছে।
মেধার স্বাক্ষর হিসেবে জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও এগিয়ে ছাত্রীরা। সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে মোট ১ লাখ ৬ হাজার ৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ছাত্রদের তুলনায় ১১ হাজার ৪০১ জন বেশি ছাত্রী জিপিএ-৫ অর্জন করেছে। উল্লেখ্য, বিগত ২০২৫ সালের পরীক্ষাতেও পাসের হার, উত্তীর্ণের সংখ্যা ও জিপিএ-৫—এই তিন সূচকেই ছাত্রীরা এগিয়ে ছিল।
পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন জিপিএ-৫
ছাত্রীদের ধারাবাহিক সাফল্যের পাশাপাশি এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষার সার্বিক ফলাফলে বড় ধরনের অবনতি লক্ষ্য করা গেছে। গত পাঁচ বছরের মধ্যে এবারই জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা সর্বনিম্নে নেমে এসেছে।
গড় পাসের হার: ২০২৬ সালে সার্বিক গড় পাসের হার নেমে এসেছে ৬২.২৫ শতাংশে, যা গত বছর (২০২৫ সালে) ছিল ৬৮.৪৫ শতাংশ।
জিপিএ-৫ প্রাপ্তি: সব বোর্ড মিলিয়ে এ বছর মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। গত বছর এই সংখ্যা ছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। অর্থাৎ এক বছরের ব্যবধানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২২ হাজার ৩৫৬ জন।
সাধারণ শিক্ষা বোর্ড: নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৪.০৫ শতাংশ, যা গত বছর ছিল ৬৮.০৪ শতাংশ (কমেছে ৩.৯৯ শতাংশীয় পয়েন্ট)।
সামনে একাদশ শ্রেণিতে ভর্তি
ফলাফল প্রকাশের পর এখন পরীক্ষার্থীদের মূল মনোযোগ একাদশ শ্রেণিতে ভর্তির প্রস্তুতির দিকে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, বিগত বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবারও এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।
শিক্ষার্থীরা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির অফিসিয়াল পোর্টাল ব্যবহার করে সহজেই তাদের ব্যক্তিগত ফলাফল যাচাই ও সংগ্রহ করতে পারবেন।
আগস্ট ৯, ২০২৬
সেপ্টেম্বর ২৩, ২০২৬
আগস্ট ১০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।