এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় মানবিক বিভাগে ছেলেদের ফলাফলে চরম বিপর্যয় দেখা গেছে। দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের ফল বিশ্লেষণে দেখা যায়, মানবিক বিভাগে ছেলেদের পাসের হার মাত্র ৪১.১৪ শতাংশ। অর্থাৎ, এ বিভাগে পরীক্ষা দেওয়া প্রতি ১০০ জন ছাত্রের মধ্যে প্রায় ৫৯ জনই অকৃতকার্য হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এর আগে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রীর কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন।
মানবিকে অনেকটাই এগিয়ে ছাত্রীরা
প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সাধারণ ৯টি বোর্ডের তিনটি বিভাগের মধ্যে মানবিকেই ছেলেদের পাসের হার সবচেয়ে কম। তবে এই বিভাগে মেয়েরা অনেকটাই এগিয়ে রয়েছে; তাদের পাসের হার ৫৪.৩৮ শতাংশ। মেয়েদের ক্ষেত্রে অকৃতকার্যের হার প্রতি ১০০ জনে প্রায় ৪৬ জন। মানবিকে ছেলে ও মেয়েদের পাসের হারের এই ব্যবধান দাঁড়িয়েছে ১৩.২৪ শতাংশে।
বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের চিত্র
মানবিকের তুলনায় বিজ্ঞান বিভাগে পাসের হার অনেকটাই বেশি। বিজ্ঞানে ছাত্রদের পাসের হার ৭৭.৩৯ শতাংশ এবং ছাত্রীদের ৮৩.৭০ শতাংশ। অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগে ছাত্রদের পাসের হার ৫৯.৯৮ শতাংশ এবং ছাত্রীদের ৬৯.৯২ শতাংশ। তিনটি বিভাগেই ছেলেদের তুলনায় মেয়েরা ভালো ফল করলেও মানবিকে এই ব্যবধান সবচেয়ে প্রকট।
কমেছে সার্বিক পাসের হার ও জিপিএ-৫
এ বছর সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষায় সার্বিক পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা—দুটিই কমেছে। সারাদেশে এবার গড় পাসের হার ৬২.২৫ শতাংশ, যা গত বছর ছিল ৬৮.৪৫ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে গড় পাসের হার কমেছে ৬.২০ শতাংশ।
কেবল ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪.০৫ শতাংশ, যা আগের বছর ছিল ৬৮.০৪ শতাংশ। সেই হিসেবে সাধারণ বোর্ডে পাসের হার কমেছে ৩.৯৯ শতাংশ।
এছাড়া, এ বছর সারাদেশে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। ফলে এক বছরের ব্যবধানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২২ হাজার ৩৫৬ জন।
জুলাই ১২, ২০২৬
জুলাই ১২, ২০২৬
আগস্ট ৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।