এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশজুড়ে টানা বৃষ্টির কারণে চলমান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা নেওয়া হবে কি না, সে বিষয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার। দেশের বিভিন্ন অঞ্চলের জেলা প্রশাসক (ডিসি), শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আবহাওয়া অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে পরীক্ষা নেওয়া বা স্থগিতের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
রবিবার (১২ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫’-এর ফল প্রকাশ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ঢাকার বৃষ্টি পরিস্থিতি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠক করেছেন। গতকাল থেকেই ৬৪ জেলার ডিসি ও শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে যোগাযোগ রেখে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস পাওয়ার পর আবারও বৈঠক করে এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। কোনো এলাকার পরীক্ষা স্থগিত করতে হলে, পরবর্তীতে তা পুনরায় নেওয়ার সব ধরনের প্রস্তুতিও সরকারের রয়েছে।
প্রশ্ন ফাঁসের গুজব ও সাইবার অপরাধ দমন
প্রশ্ন ফাঁসের গুজব প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রকৃতপক্ষে কোনো প্রশ্নপত্র ফাঁস হচ্ছে না। একটি চক্র টেলিগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া প্রশ্নপত্র ছড়িয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করছে। এই প্রতারক চক্রকে নিরুৎসাহিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, বিভ্রান্তিকর খবর প্রকাশ না করে স্পষ্ট করা উচিত যে কোনো প্রশ্ন ফাঁস হয়নি। এ ধরনের সাইবার অপরাধ দমনে আইন আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে।
অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান
পরীক্ষাকেন্দ্রে যেকোনো ধরনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান শিক্ষামন্ত্রী। তিনি উল্লেখ করেন, ভোলার চরফ্যাশনের একটি পরীক্ষাকেন্দ্রের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে। এছাড়া, কুমিল্লায় নিজের পরিবর্তে একজন শিক্ষার্থীকে দিয়ে উত্তরপত্র মূল্যায়নের দায়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীকে খোঁজা হচ্ছে। পরীক্ষা ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলে তিনি সতর্ক করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক উপস্থিত ছিলেন।
জুন ৩০, ২০২৪
আগস্ট ১০, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৬ আগস্ট, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২৬ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।