এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুরে সুরাইয়া খাতুন (৭) নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত সুরাইয়া জয়রামপুর গ্রামের সম্রাট হোসেন ও রুনি খাতুনের মেয়ে। বাবা-মায়ের বিবাহবিচ্ছেদের পর থেকে শিশুটি তার নানা-নানির কাছেই বসবাস করে আসছিল।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে মোবাইল ফোনের অতিরিক্ত আসক্তির কারণে নানি সুরাইয়াকে বকাঝকা করেন। এরপর নানি ঋণের কিস্তির টাকা দিতে বাড়ির বাইরে যান এবং নানাও কৃষিকাজের জন্য মাঠে ছিলেন। ফলে সুরাইয়া বাড়িতে একাই ছিল। কিছুক্ষণ পর স্বজনরা বাড়ি ফিরে সুরাইয়াকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাকে উদ্ধার করে দ্রুত দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির গলায় ফাঁসের দাগ দেখতে পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে থানায় খবর দেয়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরিবারের সদস্যরা দাবি করেছেন যে সুরাইয়া ক্যান্সারে আক্রান্ত ছিল এবং মাঝে মাঝে তার শরীরে তীব্র জ্বালাপোড়া হতো। তবে পুলিশের ধারণা, মৃত্যুর ঘটনাটি প্রথমে স্বাভাবিক মৃত্যু হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছিল। পরে হাসপাতালের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ হাসপাতাল থেকে শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে মাত্র ৭ বছর বয়সী একটি শিশুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার বিষয়টি স্থানীয়দের কাছে অত্যন্ত অস্বাভাবিক ও রহস্যজনক মনে হচ্ছে। ঘটনাটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদ্ঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং তদন্তের ভিত্তিতেই পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আগস্ট ২০, ২০২৪
মার্চ ১৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
রাঙ্গামাটি | ১১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১১ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১১ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।