এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে দিন-রাত টহল জোরদার করার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে সমন্বিত নজরদারি কার্যক্রম চালানো হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিজিবির কঠোর নজরদারির কারণে এখন পর্যন্ত এই সীমান্ত দিয়ে কোনো ধরনের অনুপ্রবেশের ঘটনা ঘটেনি।
জানা গেছে, দৌলতপুর উপজেলায় প্রায় ৪৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকা রয়েছে। এর মধ্যে ভারতীয় অংশে প্রায় ১৮ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া থাকলেও বাকি অংশ উন্মুক্ত। ফলে সীমান্ত দিয়ে সম্ভাব্য অনুপ্রবেশের আশঙ্কায় বিজিবি বিভিন্ন সীমান্ত ফাঁড়িতে (বিওপি) অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে এবং টহল কার্যক্রম আরও জোরদার করেছে। এছাড়া সীমান্ত এলাকায় নিয়মিত মাইকিং ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে বিজিবির সঙ্গে টহল ও নজরদারি কার্যক্রমে অংশ নিচ্ছেন। স্থানীয় জনপ্রতিনিধিরাও এই উদ্যোগে সক্রিয় ভূমিকা রাখছেন।
রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ মন্ডল বলেন, “পুশইন ও অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্ত এলাকার মানুষ বিজিবির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। দেশের সীমান্ত সুরক্ষায় আমাদের এই সহযোগিতা ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।”
এ বিষয়ে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, “দৌলতপুর সীমান্তে ২৪ ঘণ্টা টহল, মাইকিং ও সতর্কতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। সম্ভাব্য ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেশি বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে জনবল আরও বাড়ানো হবে। সীমান্ত সুরক্ষার প্রশ্নে কোনো আপস করা হবে না।”
তিনি আরও জানান, সীমান্তবর্তী এলাকার বাংলাদেশি নাগরিকরা পালাক্রমে বিজিবির সঙ্গে টহল কার্যক্রমে অংশ নিচ্ছেন। স্থানীয় জনগণের এই স্বতঃস্ফূর্ত সহযোগিতার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
জানু ৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১১ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।