এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এখন পর্যন্ত ৪৭ জনকে গ্রেপ্তার করেছে।
রোববার (৭ জুন) প্রথম দফায় গ্রেপ্তার হওয়া এজাহারভুক্ত ২৪ আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল করিম ওরফে বাবুর নেতৃত্বে বাঁধেরহাট বাজারের জিরো পয়েন্ট এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল চলাকালে তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এতে স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনার পর সুধারাম থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলা রুজুর পর শুক্রবার দিবাগত রাতেই অভিযান চালিয়ে এজাহারনামীয় ২৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর শনিবার দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকায় পুনরায় অভিযান চালিয়ে আরও ২৩ জনকে গ্রেপ্তার করা হয়।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম জানান, এ মামলায় এখন পর্যন্ত মোট ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত এবং জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, শুক্রবারের ওই কর্মসূচির জের ধরে শনিবার বিকেলে সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম শুল্লকিয়া গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আওয়ামী লীগের একটি দলীয় কার্যালয় এবং বিএনপি কর্মীদের একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
নভেম্বর ২২, ২০২৫
জুলাই ৩১, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
রাজনীতি | ৮ জুন, ২০২৬
জাতীয় | ৮ জুন, ২০২৬
চট্টগ্রাম | ৮ জুন, ২০২৬
নওগাঁ | ৮ জুন, ২০২৬
ফরিদপুর | ৮ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।