এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক বোরহান আনিসের চিকিৎসার জন্য পাশে দাঁড়িয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। নগরকান্দা প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে অসুস্থ সাংবাদিকের হাতে দুই লাখ টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
গুরুতর কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে মানবেতর দিন কাটাচ্ছেন ফরিদপুরের নগরকান্দার সাংবাদিক বোরহান আনিস। উন্নত চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাওয়া এই সংবাদকর্মীর পাশে এবার সহযোগিতার হাত বাড়িয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এমপি।
বৃহস্পতিবার দুপুরে নগরকান্দা প্রেসক্লাব মিলনায়তনে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে সাংবাদিক বোরহান আনিসের হাতে চিকিৎসার জন্য নগদ দুই লাখ টাকার সহায়তা তুলে দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ।
নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিয়াকত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
নগরকান্দা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাবেক সহসভাপতি মাহবুব আলী মিয়া, নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল হুদা, নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খোলাচোখ পত্রিকার সম্পাদক মাহবুব আহাদ, সিনিয়র সাংবাদিক সাইয়াদুর রহমান বাবলু, নগরকান্দা বিএনপির সাবেক সহসভাপতি আলিমুজ্জামান সেলু, নগরকান্দা যুবদলের আহ্বায়ক তৈয়াবুর রহমান এবং পৌর যুবদলের আহ্বায়ক হেলাল উদ্দিনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
এ সময় বক্তারা সাংবাদিক বোরহান আনিসের দ্রুত রোগমুক্তি কামনা করেন এবং তাঁর উন্নত চিকিৎসার জন্য সমাজের অন্যান্য বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান।
মার্চ ১০, ২০২৬
জুলাই ৩১, ২০২৫
ফেব্রু ৭, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
আন্তর্জাতিক | ২৯ অক্টোবর, ২০২৬
জাতীয় | ২৯ অক্টোবর, ২০২৬
রাজধানী | ২৯ অক্টোবর, ২০২৬
জাতীয় | ২৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।