এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির (২৮) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। তিনি ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে আলোচনায় এসেছিলেন।
বুধবার বিকেলে উত্তরখান থানার রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরদিন সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান।
নৌ পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এর মাধ্যমে সংবাদ পেয়ে বুধবার বিকেল সাড়ে চারটার দিকে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহ উদ্ধারের সময় যুবকের পরনে ছিল সাদা পায়জামা ও কালো জামা, হাতে ঘড়ি এবং মুখে হালকা দাড়ি ছিল। পরে তাঁর পকেটে থাকা একটি আইফোনের সূত্র ধরে পরিচয় নিশ্চিত করা হয়। তিনি বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরি। তিনি উত্তরার ১৮ নম্বর সেক্টরে পরিবারের সঙ্গে বসবাস করতেন এবং গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন। তাঁর বাবার নাম কে এম এনায়েত হেলাল।
পুলিশ জানিয়েছে, সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ভিডিও ধারণ ও বাধ্যতামূলক অবসর:
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার মুহূর্তটি ক্যামেরাবন্দী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় বিমানবাহিনীর দুজন কর্মকর্তা আলোচনায় আসেন। তাঁদের একজন ফ্লাইট লেফটেন্যান্ট রিফাত আশরাফী, যিনি কুর্মিটোলা এয়ারবেইসের অফিসার্স মেসের কক্ষের জানালা থেকে দৃশ্যটি ধারণ করেছিলেন। অন্যজন ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরি, যিনি ভিডিওটি নিজের ফেসবুক টাইমলাইনে প্রকাশ করেন।
পরবর্তী সময়ে বিমানবাহিনীর এয়ার ইন্টেলিজেন্স ভিডিও ধারণের অ্যাঙ্গেল ও অবস্থান বিশ্লেষণ করে তাঁদের শনাক্ত করে। জিজ্ঞাসাবাদে সত্যতা স্বীকারের পর দুজনকেই বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল।
সেপ্টেম্বর ৩, ২০২৬
জুন ২০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ২৯ অক্টোবর, ২০২৬
নীলফামারী | ২৯ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ২৯ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২৯ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ২৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।