এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে এক বিশাল নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ আগস্ট) বিকেলে সদরপুর স্টেডিয়াম মাঠে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের আমীর আল্লামা মামুনুল হক।
প্রধান অতিথির বক্তব্যে গণভোট ও বর্তমান সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আল্লামা মামুনুল হক বলেন, “একই সাধারণ নির্বাচনে ৫০ শতাংশ ভোট পেয়ে একজন বৈধ প্রধানমন্ত্রী হতে পারেন, অথচ ৭০ শতাংশ ভোট পাওয়া গণভোট কীভাবে অবৈধ হয়?” যমজ সন্তানের দৃষ্টান্ত টেনে তিনি আরও বলেন, “একই মাতৃগর্ভে জন্ম নেওয়া দুই সন্তানের একজন বৈধ আর অন্যজন অবৈধ—এমনটা হতে পারে না। ফলে গণভোট যদি অবৈধ হয়, তবে বর্তমান সরকারও অবৈধ।”
সমাবেশে তিনি স্থানীয় নেতৃত্ব ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় আল্লামা মামুনুল হক আগামী সদরপুর উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার সভাপতি ও সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকীকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এবং প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের অভিভাবক পরিষদ সদস্য আল্লামা শাহ আকরাম আলী। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান মোল্লা।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ফরিদপুর জেলা সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি শরাফাত হোসাইন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন এবং কেন্দ্রীয় শ্রমিক মজলিসের সভাপতি মাওলানা তোফাজ্জেল হোসেন মিয়াজী।
উবাদা বিন নাসিরের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী। সমাবেশে সদরপুর ও পার্শ্ববর্তী এলাকা থেকে আসা বিপুলসংখ্যক সাধারণ মানুষ এবং খেলাফত মজলিস, ছাত্র মজলিস, যুব মজলিস ও শ্রমিক মজলিসের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।