এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলটির তরফ থেকে চূড়ান্ত করা হয়েছে—সম্প্রতি গণমাধ্যমে প্রচারিত এমন সংবাদের বিষয়ে প্রতিক্রিয়া পাওয়া গেছে। এ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত বা তথ্যের বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানিয়েছেন।
রবিবার (৯ আগস্ট) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
শায়রুল কবির খান বলেন, গণমাধ্যমে প্রচারিত খবরের বিষয়ে বিএনপি মহাসচিবের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানিয়েছেন—এ বিষয়ে তিনি কিছুই জানেন না এবং দলের পক্ষ থেকেও তাকে আনুষ্ঠানিকভাবে কোনো বার্তা দেওয়া হয়নি।
এর আগে দেশের কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কয়েকটি সূত্রের বরাতে সেসব খবরে বলা হয়, মির্জা ফখরুলকে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত নিয়ে প্রস্তুত থাকতেও বলা হয়েছে এবং বিষয়টির কেবল আনুষ্ঠানিক ঘোষণা বাকি।
এদিকে রাষ্ট্রপতি প্রার্থীর নাম নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি শুরু করে দিয়েছে বিএনপি। রবিবার সকালে শেরেবাংলা নগরের আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশনের (ইসি) রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দলের পক্ষে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ফরম দুটি সংগ্রহ করেন। এর আগে দলীয় প্রার্থী নির্বাচনের সর্বময় ক্ষমতা দলের চেয়ারম্যান তারেক রহমানের ওপর অর্পণ করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি।
উল্লেখ্য, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের দিন ধার্য করেছে নির্বাচন কমিশন। বর্তমান জাতীয় সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীরই রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত। শেষ পর্যন্ত অন্য কোনো বৈধ প্রার্থী না থাকলে ভোটগ্রহণের প্রয়োজন হবে না; সে ক্ষেত্রে বিএনপি মনোনীত প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হবেন।
ডিসেম্বর ১৩, ২০২৫
ডিসেম্বর ২৬, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।