এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশের বর্তমান ও ভবিষ্যৎ নানা ধরণের চ্যালেঞ্জ মোকাবিলায় দায়িত্বশীলদের উত্তেজিত না হয়ে অত্যন্ত ধৈর্য ও সতর্কতার পরিচয় দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
গাজীপুরে তিন দিনব্যাপী জামায়াতের জেলা ও মহানগর আমির এবং নায়েবে আমিরদের কেন্দ্রীয় শিক্ষাশিবিরের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। গত ৬ আগস্ট শুরু হওয়া এই শিক্ষাশিবির ৮ আগস্ট শনিবার সন্ধ্যায় শেষ হয়।
বক্তব্যে ডা. শফিকুর রহমান দায়িত্বশীলদের নিজস্ব অবস্থান মূল্যায়ন এবং ঈমানকে আরও মজবুত করার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, “সংগঠনের আস্থার জায়গায় যেন কোনো আঘাত না আসে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। সর্বোচ্চ নৈতিক মানে পৌঁছাতে না পারলেও ন্যূনতম নৈতিক মান বজায় রাখা অত্যন্ত জরুরি।”
প্রতিবেশী দেশের সম্পর্কের বিষয়ে জামায়াত আমির বলেন, “জামায়াত প্রতিবেশীর অধিকারকে স্বীকার করে, তবে কোনো দেশের জুলুম সহ্য করা হবে না।” একটি বিশেষ দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে দাবি করে তিনি সবাইকে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করার এবং বক্তব্য প্রদানের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেন।
অর্থনৈতিক সাম্রাজ্যবাদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, বিদেশিরা উচ্চমূল্যে পণ্য কিনতে বাধ্য করার পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন ও সম্ভাবনাগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায়। এ ক্ষেত্রে মাধ্যম বা মিডিয়াকে সাম্রাজ্যবাদের বড় হাতিয়ার হিসেবে উল্লেখ করে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
বিশ্বব্যাপী ইসলামোফোবিয়া ও অস্থিরতার কথা উল্লেখ করে ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বের ঐক্যের ওপর জোর দেন। তিনি বলেন, মুসলমানদের ভীত হওয়ার কিছু নেই; আল্লাহর ওপর ভরসা রেখে এবং সতর্ক থেকে সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। একই সঙ্গে পররাষ্ট্রনীতি ও বাণিজ্যের ক্ষেত্রে বিশ্বের সব দেশের সঙ্গে সমতার ভিত্তিতে পারস্পরিক সম্মানজনক ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার অভিমত ব্যক্ত করেন তিনি।
শিক্ষাশিবিরে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। তিন দিনব্যাপী এই শিক্ষাশিবিরে কোরআন-হাদিস অধ্যয়ন, দলীয় পুস্তক পাঠ এবং বিভিন্ন সমসাময়িক বিষয়ে গ্রুপ আলোচনা অনুষ্ঠিত হয়।
ফেব্রু ১৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।