এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মন্তব্য করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যদি ন্যূনতম লজ্জা ও ব্যক্তিত্ব থাকত, তবে এ দেশে মুখ দেখানো তো দূরের কথা, তিনি ভারতে গিয়ে আত্মহত্যা করতেন।
শনিবার (১১ জুলাই) রাতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’র এক সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে সারজিস আলম বলেন, “পৃথিবীর হাজার বছরের ইতিহাসে কোনো স্বৈরাচারের পতন হওয়ার পর তারা আর কখনো ফিরে আসতে পারেনি। বাংলার ইতিহাস ঘাঁটলে দেখা যায়, সর্বশেষ লক্ষণ সেন পালিয়ে গিয়েছিলেন এবং তিনি আর কোনোদিন ফিরে আসেননি। বিগত ৮০০ বছরের ইতিহাসে শেখ হাসিনার মতো এভাবে আর কাউকে কখনো পালিয়ে যেতে দেখা যায়নি। এ ধরনের কলঙ্কজনক পলায়নের পর ন্যূনতম আত্মসম্মানবোধ থাকলে তিনি ভারতে গিয়ে আত্মহত্যা করতেন।”
সমাবেশে শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন ও পরবর্তী ভূমিকা নিয়ে কথা বলেন এই সংগঠক। তিনি বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত দীর্ঘ ২৩ বছরের লড়াই-সংগ্রামে শেখ মুজিবুর রহমানের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ থেকে ১৯৭৫ সালের মধ্যে তিনি এ দেশে ধীরে ধীরে স্বৈরতন্ত্রের বীজ বপন করতে শুরু করেন।” সারজিস আলমের দাবি, ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বাধীন বাংলাদেশে আসার পর থেকেই মূলত এ দেশে প্রথম স্বৈরাচারের বীজ বপন করা হয়েছিল।
বিগত সরকারের আমলে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করার অভিযোগ তুলে তিনি বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থানের আগে দেশের গণমাধ্যমগুলোকে পুরোপুরি নিয়ন্ত্রণ করত আওয়ামী লীগ সরকার। কোন সংবাদ কীভাবে প্রচারিত হবে, কোনটা আওয়ামী লীগের পক্ষে সাফাই গাইবে এবং আলেম-ওলামাদের ওপর হওয়া অত্যাচারকে কীভাবে ‘জঙ্গিবাদ’ হিসেবে প্রচার করা হবে—তার সব স্ক্রিপ্ট শেখ হাসিনা ও তার পেটুয়া বাহিনী লিখে দিত।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ১২ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১২ জুলাই, ২০২৬
নওগাঁ | ১২ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।