এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চরপাথরঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছাবের আহমদ আনুষ্ঠানিকভাবে রাজনীতি থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন। রোববার (২৯ মার্চ) স্থানীয় একটি পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের পাশাপাশি হলফনামার মাধ্যমে তিনি আজীবনের জন্য রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
এর আগে গত ২৫ মার্চ চট্টগ্রাম আদালত ভবনের নোটারি পাবলিক কার্যালয়ে তিনি এ সংক্রান্ত হলফনামা সম্পাদন করেন।
হলফনামায় ছাবের আহমদ উল্লেখ করেন, দীর্ঘদিন তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে এই পদগুলো তিনি নিজে থেকে চাননি, বরং জেলা পর্যায়ের নেতাদের সিদ্ধান্তে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।
শারীরিক অসুস্থতা ও মানসিক ক্লান্তিকে রাজনীতি ছাড়ার কারণ হিসেবে উল্লেখ করে তিনি জানান, এখন থেকে আর কোনো রাজনৈতিক দলের সঙ্গেই তিনি সম্পৃক্ত থাকবেন না। তিনি বলেন, ‘আমি আর কখনো রাজনীতি করব না। আওয়ামী লীগ, বিএনপি বা জামায়াত— কোনো দলের সঙ্গেই যুক্ত থাকব না। তবে ব্যক্তিগত উদ্যোগে মানুষের পাশে থেকে সমাজসেবামূলক কাজ চালিয়ে যাব।’
উল্লেখ্য, ছাবের আহমদ ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রে অনিয়মের অভিযোগে ব্যাপক আলোচনায় আসেন। এরপরও নির্বাচনে জয়ী হয়ে তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ সালের নির্বাচনে দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ে জয়লাভ করেন তিনি। পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়।
রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন স্তরের নেতাদের এমন স্বেচ্ছায় রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘটনা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
জুন ৪, ২০২৬
জুলাই ১২, ২০২৫
জুলাই ১৩, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৬ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।