এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর হাতিয়ায় চেয়ারম্যানঘাট ছেড়ে যাওয়ার পর মাঝনদী থেকে ফেরি ঘুরিয়ে এনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে ওঠানোর একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। এ নিয়ে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওর সূত্র ধরে জনমনে নানা প্রশ্ন ও সমালোচনার সৃষ্টি হলে অবশেষে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন এই সংসদ সদস্য।
রবিবার (১২ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনার স্পষ্টীকরণ করেন সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, সরকারি কাজে হাতিয়া যাওয়ার উদ্দেশ্যে তিনি যখন চেয়ারম্যানঘাটে পৌঁছান, তার ঠিক দুই মিনিট আগে ফেরিটি ঘাট ছেড়ে যায়। তবে ফেরিটি তখনো ঘাট থেকে খুব বেশি দূরে যায়নি। বৈরী আবহাওয়ার কারণে সেদিন অন্য সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকায় তাঁর গন্তব্যে পৌঁছানোর আর কোনো বিকল্প উপায় ছিল না। এ পরিস্থিতিতে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলে তারা ফেরিটি পুনরায় ঘাটে ফিরিয়ে এনে তাঁকে ওঠার সুযোগ করে দেয়।
সমালোচনার বিষয়ে এমপি হান্নান মাসউদ দাবি করেন, একটি বিশেষ মহল এই স্বাভাবিক ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করে জনসাধারণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তিনি সবসময় জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালন করে আসছেন এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবেন বলে জানান।
এদিকে ঘটনার বিষয়ে ফেরিটির মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম জানান, সংসদ সদস্য সাধারণত আসার আগে ফেরির মাস্টারকে ফোন করে জানিয়ে থাকেন। কিন্তু সম্প্রতি আগের মাস্টার বদলি হওয়ায় নতুন মাস্টারের মুঠোফোন নম্বর তাঁর কাছে ছিল না। ফলে নির্ধারিত সময়েই ফেরিটি ঘাট ছেড়ে চলে যায়।
সাজ্জাদুল ইসলাম বলেন, "ফেরিটি ছাড়ার কিছুক্ষণ পরই এমপি মহোদয় ঘাটে পৌঁছান এবং তখন আমিও সেখানে উপস্থিত ছিলাম। তাঁর অনুরোধে ঘাট ইনচার্জের সঙ্গে কথা বলে আমরা ফেরির মাস্টারের সঙ্গে যোগাযোগ করি। এরপর ফেরিটি পুনরায় ঘাটে ফিরিয়ে এনে তাঁকে বোর্ডিংয়ের ব্যবস্থা করা হয়।"
তিনি আরও উল্লেখ করেন, জরুরি রোগী, অ্যাম্বুলেন্স ও ভিআইপিদের যাতায়াতের ক্ষেত্রে কিছু নির্ধারিত সরকারি প্রটোকল অনুসরণ করা হয়ে থাকে। সেই নিয়ম মেনেই ফেরিটি ফিরিয়ে আনা হয়েছিল। পাশাপাশি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ওই সময়ে অন্য কোনো নৌযান সচল ছিল না বলেও তিনি জানান।
উল্লেখ্য, মাঝনদী থেকে ফেরি ঘুরিয়ে সংসদ সদস্যকে তুলে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে সংসদ সদস্য ও ফেরি কর্তৃপক্ষের পক্ষ থেকে এই ব্যাখ্যা দেওয়া হলো।
অক্টোবর ২৫, ২০২৪
জুলাই ২১, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৬ আগস্ট, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২৬ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।