এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত যুগ্ম সদস্যসচিব এ বি এম গাজী সালাউদ্দিন তানভীরের ওপর আরোপিত দেশত্যাগে নিষেধাজ্ঞা ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লকের আদেশ প্রত্যাহার করা হয়েছে। গত রোববার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।
দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গাজী সালাউদ্দিন তানভীরের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং এনআইডি আনব্লক করার আবেদনের প্রেক্ষিতে আদালত তা মঞ্জুর করেছেন।
জানা যায়, তানভীরের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শেষ হওয়ায় গত ১৮ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) আদালতে একটি প্রতিবেদন দাখিল করে। এরপরই তিনি নিজের ওপর আরোপিত বিধিনিষেধগুলো প্রত্যাহারের আবেদন জানান।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নিয়ে গঠিত এনসিপির শীর্ষ সারির এই নেতার বিরুদ্ধে হঠাৎ বিলাসী জীবনযাপন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠা নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ নিয়ে দলের ভেতরেই তোলপাড় সৃষ্টি হয়েছিল। বিশেষ করে জেলা প্রশাসক নিয়োগ এবং এনসিটিবির বই প্রকাশ সংক্রান্ত ‘কমিশন বাণিজ্যের’ অভিযোগে ২০২৫ সালের ২১ এপ্রিল তাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।
এর আগে গত বছরের ২৭ মে দুদকের আবেদনের ভিত্তিতে গাজী সালাউদ্দিন তানভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং এনআইডি ব্লক করার আদেশ দেওয়া হয়েছিল। আদালতের সাম্প্রতিক এই আদেশের ফলে এখন থেকে তার বিদেশ ভ্রমণে আর কোনো আইনি বাধা রইল না।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৫ জুলাই, ২০২৬
কুষ্টিয়া | ২৫ জুলাই, ২০২৬
ক্যাম্পাস | ২৫ জুলাই, ২০২৬
ভারত | ২৫ জুলাই, ২০২৬
নেত্রকোনা | ২৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।