এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
"মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা" (Literacy for people, the planet and prosperity)—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের থানচিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে থানচি উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরবর্তীতে উপজেলা পরিষদের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে তিনি বলেন, “একটি সচেতন, দক্ষ ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণের মূল চালিকাশক্তি হলো সাক্ষরতা। সাক্ষরতা কেবল অক্ষরজ্ঞান অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং পরিবেশ সুরক্ষা, জীবনযাত্রার মানোন্নয়ন এবং টেকসই সমৃদ্ধি অর্জনের সঙ্গে এটি ওতপ্রোতভাবে জড়িত। বান্দরবানের দুর্গম পার্বত্য এলাকার প্রতিটি ঘরে শিক্ষার আলো পৌঁছে দিতে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
সভায় বক্তারা বলেন, দুর্গম পার্বত্য অঞ্চলে নিরক্ষরতা দূরীকরণে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও পারিবারিক সচেতনতা তৈরি করা অত্যন্ত জরুরি। প্রান্তিক জনগোষ্ঠী ও ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হাসিবুল হোসেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সোনা মিত্র চাকমা এবং পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক জমির উদ্দিন।
এছাড়াও আলোচনা সভায় স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
জাতীয় | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ৯ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।