সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
৯ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৫ এএম
শেয়ার করুন:
সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা অফিস।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহাঃ তাশেম উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাক্ষরতা মানে কেবল নিজের নাম সই করার সাধারণ দক্ষতা নয়; এটি মানুষের স্বাধীন চিন্তা, নতুন সৃষ্টির প্রেরণা এবং নিজের জীবনকে ইতিবাচকভাবে বদলে ফেলার মূল চাবিকাঠি। মানসম্মত শিক্ষা মানুষকে তার অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন করে তোলে, যা সমাজে সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখে। 

সভায় বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা, সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার ইতি গোস্বামী এবং সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান ও হাফিজুর রহমান। 

এছাড়াও সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ সভায় উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।