এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর-৩ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফের সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফরিদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ। তিনি তাঁর বক্তব্যে এলাকার উন্নয়ন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আগামী ১২ই ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাঁকে জয়যুক্ত করার জন্য সদর আসনের সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।
জনসভায় ফরিদপুর জেলা বিএনপি, মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে নায়াব ইউসুফের বিজয়ের কোনো বিকল্প নেই। তাঁরা নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।
এর আগে, জনসভাকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই ফরিদপুরের বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা ছোট-বড় মিছিল নিয়ে সভাস্থলে সমবেত হতে থাকেন। ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। জনসভায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের জেলা ও মহানগরের বিপুল সংখ্যক নেতা-কর্মীসহ সাধারণ ভোটাররা অংশগ্রহণ করেন।
নভেম্বর ২২, ২০২৫
এপ্রিল ২১, ২০২৫
জানু ২৩, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৬ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।