এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় মুখর হয়ে উঠেছে পার্বত্য জনপদ। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাচিংপ্রু জেরী বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হলে পার্বত্য অঞ্চলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। বিশেষ করে অবহেলিত ম্রো সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন ও তাদের অধিকার নিশ্চিতে গ্রহণ করা হবে আলাদা মহাপরিকল্পনা।
রবিবার (১ ফেব্রুয়ারি ২০২৬) বান্দরবানের থানচি উপজেলার কুরুপ পাড়া ইউনিয়নে স্থানীয় জনগণের সাথে আয়োজিত এক নির্বাচনী পথসভা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সাচিংপ্রু জেরী তাঁর বক্তব্যে বলেন, “পার্বত্য চট্টগ্রাম বরাবরই কাঙ্ক্ষিত উন্নয়ন ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। আমি সংসদ সদস্য নির্বাচিত হলে এই অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে পাহাড়ের সকল জনগোষ্ঠীর সমান অধিকার নিশ্চিত করব। বিশেষ করে ম্রো সম্প্রদায়ের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে আমরা বিশেষ ব্যবস্থা গ্রহণ করব।”
তিনি আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পার্বত্য অঞ্চলের মানুষের ভাগ্যবদল ও উন্নয়নের যে স্বপ্ন দেখেছিলেন, তা আজও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। সেই অপূর্ণ স্বপ্ন পূরণ এবং পাহাড়ে শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনতে ধানের শীষ প্রতীকের কোনো বিকল্প নেই। জনগণের ভোটের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং পাহাড়ের মানুষ তাদের হারানো অধিকার ফিরে পাবে।”
সভায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন পাড়া-মহল্লার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত জনতা ধানের শীষ প্রতীকের প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।
ডিসেম্বর ১৪, ২০২৫
জানু ২৬, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৬ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।