এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের কোতয়ালী থানার করিমপুর এলাকায় পরিত্যক্ত অবস্থায় ১০টি শর্টগানের কার্তুজ ও ৯টি টিয়ার গ্যাস সেল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় র্যাব-১০ সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল করিমপুর এলাকার রইচ উদ্দিন মুন্সী (৫১) এর পোল্ট্রি ফার্মের পশ্চিম পাশে কানাইপুর-চাঁদপুরগামী পাকা সড়কের পার্শ্ববর্তী একটি কলাবাগানে অভিযান পরিচালনা করে। এ সময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১০টি শর্টগানের কার্তুজ ও ৯টি টিয়ার গ্যাস সেল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত কার্তুজ ও টিয়ার গ্যাস সেল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, অবৈধ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের মজুদ, পরিবহন ও ব্যবহার রোধে তাদের গোয়েন্দা ভিত্তিক তৎপরতা অব্যাহত রয়েছে। রাষ্ট্রীয় নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৩ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৩ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।