এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আলীকদম উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
(৩১মার্চ) মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় আলীকদম উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মো. মনজুর আলম এর সভাপতিত্বে এই আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মাসিক আইন-শৃঙ্খলা সভায় আলীকদম উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জ্বানানী তেলের মজুদ ও চোরাচালান প্রতিরোধ, অল্প বয়সী ছেলে কর্তৃক বেপরোয়া টমটম চালানো, পহেলা নববর্ষের অনুষ্ঠান, বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের ধর্মীয় উৎসব, বাল্যবিবাহ প্রতিরোধ, অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, রোহিঙ্গা অনুপ্রবেশ, বাজার নিয়ন্ত্রণ, শিক্ষা প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতি বন্ধ করা সহ বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ তাদের নিজ নিজ অবস্থান থেকে আলীকদম উপজেলার উন্নয়ন অগ্রগতি কল্যাণে বিভিন্ন আবেদন জানান এবং আলীকদম উপজেলার পর্যটন খাতকে এগিয়ে নেওয়া, আলীকদম বাজার ব্যবস্হাপনার বিশেষ ভাবে আলোচনা করা হয়।
উক্ত আইন-শৃঙ্খলা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৩১বীর আলীকদম সেনাজোনের উপ-অধিনায়ক মেজর আবুল হাসান পলাশ। আলীকদম থানার ওসি আলমগীর হোসেন শাহ। আলীকদমের চার ইউপি চেয়ারম্যান, বিজিবি প্রতিনিধি, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, আনসার প্রতিনিধি সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ হেডম্যান, কারবারী সহ মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।
ডিসেম্বর ১৬, ২০২৫
ডিসেম্বর ২১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।